ধর্ষণের অভিযোগে দুই ভাসুরের বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৪০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৮

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়ীয়ায় এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে তার দুই ভাসুরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ওই গৃহবধূ বাদী হয়েছে মামলাটি করেন। আসামিরা হলেন তার দুই ভাসুর-হাসান (২৭) ও রুবেল (২৪)।

ওই গৃহবধূর নানা জানান, এক বছর আগে উপজেলার টিকিকাটা ইউনিয়নে তার নাতনির বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার বড় ভাসুর হাসান বাসায় একা পেয়ে তার নাতনিকে ধর্ষণ করে। বিষয়টি লোকলজ্জার ভয়ে তার নাতনি গোপন রাখে। এর কিছুদিন পর তার মেজো ভাসুর রুবেলও ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বছর খানেক আগে সোহেলের (২২) সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সোহেলের বড় দুই ভাই অভিযুক্ত হাসান ও রুবেল এখনও অবিবাহিত।

ভুক্তভোগীর নানা আরও জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই গৃহবধূ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।  রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী