যৌতুকের দাবিতে স্ত্রীর পায়ের রগ কাটলো স্বামী

বরিশাল প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ১৭:০৭আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৭:১২

বরিশাল বরিশালের বানারীপাড়া উপজেলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে যৌতুকের বকেয়া ২ লাখ ৬৪ হাজার টাকার জন্য স্ত্রী হ্যাপি বেগমের পায়ের রগ কেটে দিয়েছে স্বামী মো. রাসেল। শনিবার (৩ অক্টোবর) সকালে ঘটনার পরপরই স্থানীয়রা হ্যাপিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন হ্যাপি জানান, ১০ বছর আগে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে ধান ব্যবসায়ী রাসেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। তাদের রিমি (৯) ও রাতুল (সাড়ে ৩) নামের দুটি সন্তান রয়েছে। যৌতুকের তিন লাখ টাকার জন্য দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল রাসেল। যৌতুকের চাহিদা মেটাতে স্বর্ণালংকার বন্ধক রেখে ৩৬ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন অব্যাহত থাকে। এদিকে হ্যাপি দীর্ঘদিন ধরে জরায়ু সমস্যায় ভুগলেও রাসেল তাকে চিকিৎসা করায়নি। শুক্রবার রাতে অসহ্য যন্ত্রণায় হ্যাপি চিকিৎসার জন্য স্বামীকে অনুরোধ জানালেও যৌতুকের বাকি টাকা এনে চিকিৎসা করাতে বলে রাসেল। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

শনিবার সকালে হ্যাপি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য রওনা হলে রাসেল ও তার পিতা হাসান বালী হ্যাপির পিছু নেয়। বানারীপাড়া পৌর শহরের হাইস্কুল সংলগ্ন দুলাল বালীর বাড়ির সামনের রাস্তায় রিকশার গতিরোধ করে হ্যাপিকে টেনে-হিঁচড়ে নামিয়ে বেদম মারধর করা হয়। বাসা থেকে বের হওয়ার শাস্তি হিসেবে রাসেল ধারালো চাকু দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়। এ সময় হ্যাপি ও তার শিশু পুত্রের চিৎকারে পথচারীরা জড়ো হলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি দেখে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে মো. রাসেল বলেন, ‘আমার স্ত্রীর একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে। শনিবার সকালে ব্যাগ ভর্তি কাপড়চোপড় নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার উদ্দেশে বের হলে পায়ের রগ কেটে দিই।’ তবে যৌতুকের টাকার জন্য হামলা চালানো হয়নি বলে দাবি করেন রাসেল।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘পৌর এলাকায় স্ত্রীর রগ কেটে দিয়েছে স্বামী—বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে মেয়েটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম