বাউফলে জোড়া খুনের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ০২:৪৮আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০২:৪৮

ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু পটুয়াখালীর বাউফলে দুই যুবলীগ নেতাকে খুনের মামলার প্রধান আসামি কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. জামাল হোসেন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। এর আগে উচ্চ আদালতের জামিনে ছিলেন তিনি।

নিহত রুমানের বড় ভাই মফিজ উদ্দিন পিন্টু বলন, ‘উচ্চ আদালত থকে জামিন পাওয়ার পরে এলাকায় এসে আনন্দ মিছিল দিয়েছেন তিনি। এতে এলাকার সাধারণ মানুষসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরাও আতঙ্কে ছিলাম।’

ঘটনার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কমল দত্ত জানান, গত ২ আগস্ট সন্ত্রাসীরা কেশবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুমান তালুকদার (৩১) ও তার চাচাতো ভাই যুবলীগকর্মী ইশাদ তালুকদারকে (২৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত রুমানের বড় ভাই মফিজ উদ্দিন পিন্টু ৫৯ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে।

প্রসঙ্গত, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকুর সঙ্গে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক