জাল নোটসহ ‍আটক স্বামী-স্ত্রীর ১৪ বছরের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ০৪:৩৭আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২২:০২

কারাদণ্ড বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের রবীন্দ্রনগর গ্রাম থেকে জাল টাকাসহ আটক স্বামী-স্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে বরিশালের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো রবীন্দ্রনগর গ্রামের বাসিন্দা দিদারুল ইসলাম শুভ ও তার স্ত্রী শিমু বেগম।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১২ সালের ২৫ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুভর বাড়ি অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শুভ ও শিমু পালানোর চেষ্টা করলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ঘর থেকে ৭৮টি ৫শ’ টাকার জাল নোট ও ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ২৬ নভেম্বর র‌্যাবের ডিএডি আলমগীর হোসেন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ৯ জানুয়ারি এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য শেষে বিচারক এ রায় দেন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম