শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ১১:২৩আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১১:২৪

ভুক্তভোাগীদের সংবাদ সম্মেলন পিরোজপুরে প্রদীপ হাওলাদার ও তার বাহিনীর বিরুদ্ধে শহীদ এক মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার (৯ অক্টোবর) পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ হালদারের ছেলে স্বপন কুমার হালদার লিখিত বক্তব্যে জানান, শহরের মাছিমপুরের মুসিদবাড়ি এলাকার ভূমিদস্যু, মাদককারবারি ও চিহ্নিত সন্ত্রাসী প্রদীপ কুমার একই এলাকার ১৪৬০ নম্বর দাগে তার বাবা শহীদ মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ হালদারের জায়গা দখল করে সেখানে ঘর তুলে দখলে নিয়েছে। পুলিশের কাছে এ অভিযোগ করলে পুলিশ সুপারের নির্দেশে এবং স্থানীয় পৌর কাউন্সিলরের উপস্থিতিতে জায়গা ফেরত ও দুই মাসের মধ্যে ঘর সরিয়ে নেওয়ার জন্য লিখিত দেয় প্রদীপ হাওলাদার। কিন্তু তার পরও প্রদীপ হাওলাদার দখল করে রাখা জায়গা ফেরত দিচ্ছে না এবং ঘর সরিয়ে নিচ্ছে না। মুক্তিযোদ্ধার ছেলে জায়গা দখল নিতে গেলে তার ওপর প্রদীপ হাওলাদার তার লোকজন নিয়ে সশস্ত্র হামলা করে ও বাধা দেয়। এ ঘটনার পরে আদালতে মামলা দায়েরসহ পুলিশ সুপার ও র‌্যাবের কাছে অভিযোগ দিয়েছে হামলার শিকার স্বপন কুমার হালদার।

সংবাদ সম্মেলনে উপস্থিত সুদেব কুমার মসিদ বলেন, ‘প্রদীপ হাওলাদার সন্ত্রাসী বাহিনী তৈরি করে এলাকায় নানা অপকর্ম ও ভূমি দস্যুতার মাধ্যমে জনজীবন অতিষ্ট করে তুলছে। এদিকে, এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, বিভিন্ন মানুষের জমি জবর দখল করে নেওয়া ও হয়রানি করার অভিযোগ রয়েছে মৃত বিমল হাওলাদারের ছেলে এই প্রদীপ হাওলাদারসহ তার (প্রদীপ) ভগ্নিপতি সুশীল হাওলাদার ও ভাগ্নেদের বিরুদ্ধে। তাদের এসব কার্যকলাপের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া, সম্পত্তি রক্ষা ও মালামাল রক্ষার দাবি জানিয়ে মসিদবাড়ি এলাকার বাসিন্দা সুদেব কুমার মসিদ, স্বপন কুমার হালদারসহ একাধিক ব্যক্তি পিরোজপুর পুলিশ সুপার, বরিশাল র‌্যাব-৮, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছে।

এ সংবাদ সম্মেলনে দেবরাজ মসিদ, নির্মল মসিদ, অমল মসিদ, বিশ্বজিৎ মসিদ বাপ্পী, সাবেক পৌর কমিশনার ভবতোষ মসিদ, জয় মসিদ, সুকান্ত মসিদ, তনু মসিদ, কাইয়ুম সিকদারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রদীপ হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি এসব মিথ্যা বলে দাবি করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক