হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ১৭:২৪আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৭:৩২

পুলিশের হাতে আটক মো. হেমায়েত হাওলাদার ঝালকাঠির রাজাপুরে মো. মিনু মোল্লাকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মো. হেমায়েত হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সদরের মেডিক্যাল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হেমায়েত হাওলাদার উপজেলার বড় কৈবর্তখালী এলাকার মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে জমিজমা নিয়ে বিরোধের জেরে মিনু মোল্লাকে হত্যার চেষ্টায় গুরুতর জখম করা হয়। বর্তমানে মিনু মোল্লা বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় মিনু মোল্লার স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে ২৩ সেপ্টেম্বর রাজাপুর থানায় মামলা দায়ের করেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত হেমায়েত হাওলাদারকে মঙ্গলবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম