রুবেল হত্যার তদন্ত প্রতিবেদন

সিআইডির পটুয়াখালী প্রধানকে আদালতে কারণ দর্শানোর নির্দেশ

পটুয়াখালী সংবাদদাতা
১৫ অক্টোবর ২০২০, ০১:২২আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০১:২২

আদালত সিআইডির পটুয়াখালী জেলা প্রধানের বিরুদ্ধে কেনও আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে না-এই মর্মে আগামী ৭ দিনের মধ্যে তাকে লিখিতভাবে কারণ দর্শাতে বলেছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কলাপড়া বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট 'শোভন শাহরিয়ার' আদালতে একটি হত্যা মামলায় বাদী পক্ষের নিযুক্ত কৌশলীর শুনানি শেষে এ আদেশ জারি করেন। 

আদালত সূত্রে জানায়, কুয়াকাটার কচ্ছপখালী গ্রামের আবুল কালাম মোল্লা তার পুত্র রুবেল মোল্লাকে হত্যার অভিযোগে লতাচাপলি ইউনিয়নের ফাঁসি পাড়া গ্রামের শের আলম’সহ ৫ জনের বিরুদ্ধে গত ১২ ডিসেম্বর বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি সিআইডি পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তাকে তদন্ত করে ৪০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

তবে মামলাটি সিআইডির পরিদর্শক পদ মর্যাদার এক কর্মকর্তা তদন্ত করে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। এতে বাদী পক্ষ নারাজি দরখাস্ত দেয় এবং রিপার্ট দাখিলকারী তদন্ত কর্মকর্তার পদ মর্যাদার বিষয়টি আদালতের নজরে আনে। পরে আদালত নারাজি দরখাস্ত শুনানির জন্য রেখে এ আদেশ জারি করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফেরদৌস মিয়া এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান