গুলি রাখায় ১০ বছর কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ২৩:০৪আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২৩:০৪

বরিশাল অবৈধভাবে ২০ রাউন্ড কার্তুজ রাখার অপরাধে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) হোস্টেল সুপার হেলাল উদ্দিন আকনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৮ অক্টোবর)  বিকালে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।  

হেলাল আকন পিরোজপুর জেলার কাউখালি উপজেলার শিয়ালকাঠি এলাকার মৃত ইউসুফ আলী আকনের ছেলে।  

আদালতের বেঞ্চ সহকারী হুমাউন কবির জানান, ২০১৪ সালের ২৭ এপ্রিল বিকালে টিটিসির হোস্টেল সুপার হেলাল উদ্দিনকে নগরীর হাতেম আলী কলেজের সামনে থেকে আটক করে ডিবি পুলিশ। তার সঙ্গে থাকা ব্রিফকেসে তল্লাশি চালিয়ে ১০ রাউন্ড রাইফেলের গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি তিনি।

এ ঘটনায় ওইদিনই ডিবির এসআই আহসান কবির কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। একই বছর ২৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই কামাল হোসেন হেলাল উদ্দিনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১২ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক ওই সাজা দেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম