দেড় মাস পর পুনরায় ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পটুয়াখালী সংবাদদাতা
২০ অক্টোবর ২০২০, ০১:১০আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০১:২০

দেড় মাস পর পুনরায় ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের প্রায় দেড় মাস পর পুনরায় ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

সোমবার (১৯ অক্টোবর) এই ঘটনায় রাঙ্গাবালী থানায় ধর্ষণচেষ্টার মামলা করে ওই গৃহবধূ। পরে পুলিশ হেফাজতে থাকা আসামি নবীন প্যাদাকে (৩৫) আদালতে পাঠানো হয়। নবীন বাইলাবুনিয়া গ্রামের মৃত্য নুরু প্যাদার ছেলে।

স্থানীয়রা জানায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় ট্রাকের হেলপার হিসেবে কাজ করে। ছোট ছেলে মাদ্রাসায় থেকে লেখাপড়া করে আর বড় ছেলে বাড়িতে থাকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রবিবার রাত ১২টার দিকে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে নবীন। জানা গেছে, ধর্ষণচেষ্টার সময় গৃহবধূ চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুঁটে এসে নবীনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

এরআগে চলতি বছরের ২৪ আগস্ট ঘরের দরজা ভেঙে দুই সন্তানের এই জননীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে নবীনের বিরুদ্ধে। এ ঘটনায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ (পিটিশন কেস নম্বর-২৩০) করা হয়। অভিযোগটির তদন্ত চলছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ‘ধর্ষণচেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি