মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২০:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:১২

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়ায় বশির মুন্সি (৩৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বুধবার (২১ অক্টোবর) রাতে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বশির উপজেলার তুষখালী ইউনিয়নের শাখারীকাঠি গ্রামের আ. ছালাম মুন্সীর ছেলে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম. মাসুদুজ্জামান এ তথ্য জানান।

স্থানীয় ইউপি সদস্য মিলন মোল্লা জানান, দুই সন্তানের জনক বশির প্রায় ৫ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান বশিরের স্ত্রী। একপর্যায়ে বশিরের স্ত্রী চট্টগ্রামে গিয়ে গার্মেন্টসে চাকরি নেন।

মিলন মোল্লা আরও জানান, বশির মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার পর এলাকার বিভিন্ন ঘর থেকে প্রায়ই কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করতো। এ নিয়ে বুধবার দুপুরে স্থানীয় লোকজন তাকে মারধরও করে। মানসিক ভারসাম্যহীন বশির রাতে বসতঘরে বসে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন গিয়ে তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বশিরের অবস্থার অবনতি ঘটলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

ওসি মাসুদুজ্জামান জানান, মানসিক ভারসাম্যহীন বশির মুন্সিকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে