রিফাত হত্যার রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে তিন স্তরের নিরাপত্তা

বরগুনা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ০৯:৩৪আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৯:৩৪

আদালত প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তা

শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা উপলক্ষে বরগুনার আদালত প্রাঙ্গণ এলাকায় কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে আদালতে প্রবেশ করতে হচ্ছে। এছাড়াও পুরো জেলা জুড়েই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আদালত প্রাঙ্গণ ও প্রবেশপথে কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের কয়েকজন আইনজীবীও হাজির হয়েছেন আদালতে। আদালতের ভেতরে সাদা ও পোশাক পরা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। সবাইকে তল্লাশি করে আদালতের ভেতরে প্রবেশ করানো হচ্ছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, ‘মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। জেলা করাগারে থাকা এ মামলার ৬ আসামিকে যথা সময়ে আদালতে হাজির করা হবে।’

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে কিশোর গ্যাং বন্ড বাহিনী কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে।  চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঘটনার পরদিন ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রিফাতের ওপর হামলার ছয়দিন পর ২ জুলাই ভোর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড।

আরও পড়ুন:

১৪ অপ্রাপ্তবয়স্ক আসামির রায় আজ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রিফাতের পরিবারের

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণে অনিয়মসরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন