কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২০, ১৭:৫৮আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৮:৩৯

গ্রেফতারকৃত আসামি কামাল

পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি কামালকে (৩৫) শুক্রবার (৬ নভেম্বর) রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। কামাল উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী (১৭) প্রতিদিন প্রাইভেট পড়তে আসা-যাওয়ার পথে বখাটে কামাল, নাসির, সোহরাফ, মন্টু, রুহুল আমিন ও ইসমাইল দল বেঁধে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২ নভেম্বর বিকালে ওই ছাত্রী বাড়ির পাশে পানের বরজে পান তুলতে গেলে ওঁৎ পেতে থাকা বখাটেরা তাকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর ডাক চিৎকারে তার মা ছুটে এলে বখাটেরা ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত ৩ নভেম্বর কামালসহ ৬ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাসার জানান, গ্রেফতারকৃত কামালকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম