মওলানা ভাসানীর জীবনাদর্শ ধারণের আহ্বান

বরিশাল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২০, ১৬:২৯আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৬:৩৫

মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে জনতার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর টাউন হলের সামনে এই শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়।  

শুরুতে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। এরপর পর্যায়ক্রমে ছাত্র ফেডারেশন, মওলানা ভাসানী পাঠাগার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, কমিউনিস্ট পার্টি, ঐক্য ন্যাপ, ভাসানী অনুসারী পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

এ সময় গণসংহতি আন্দোলন জেলা কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস ছাত্তার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম এবং জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যরা।

বক্তারা মওলানা ভাসানীর বর্ণাঢ্য কর্মময় জীবনীর উপর আলোকপাত করে তার জীবনাদর্শ ধারণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম