‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না’

বরিশাল প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২০, ১৩:৩২ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৪:১১

বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আওয়ামী লীগ। 

রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরীর দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।  

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদীরা মূর্তির সঙ্গে ভাস্কর্যকে গুলিয়ে ফেলেছে। দুটি ভিন্ন জিনিস। কোনোভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না। যে কোনও মূল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। এর বিরোধিতাকারী মৌলবাদী চক্রের বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন তারা।

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর