বরিশালের দুই পৌরসভায় ছয় মেয়রপ্রার্থীসহ ৭৩ জনের প্রতীক বরাদ্দ

বরিশাল প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ১৮:০৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৮:০৪

প্রতীক গ্রহণ করছেন বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া বরিশালের দু’টি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছয় মেয়রপ্রার্থীসহ ৭৩ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) নগরীর কাশীপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের হলরুমে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম। এ সময় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি সম্পর্কে প্রার্থীদের ধারণা দেওয়া হয়।

সকালে বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির এসএম মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমানের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে ওই পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের ২৫ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়। এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৫ হাজার ৩০৪ জন।

বেলা ৩টায় একই স্থানে উজিরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন বেপারী, বিএনপির শহিদুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী শহিদুল ইসলামের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। একই সময় উজিরপুর পৌরসভার ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ২৪ জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়। এ পৌরসভায় মোট ভোটার ১১ হাজার ৯২৪ জন।

প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর এই দুটি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী