বৈধ আগ্নেয়াস্ত্রধারীরা পাচ্ছেন স্মার্ট লাইসেন্স কার্ড

বরিশাল প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ১৭:০৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৭:০৭

স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ অনুষ্ঠান বরিশালে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের মালিকদের মাঝে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ শুরু হয়েছে। 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে জেলা প্রশাসনের হলরুমে আনুষ্ঠানিভাবে এই স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। 

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল ও বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক এবং স্পেকট্রাম বিডি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।  

এছাড়া অনুষ্ঠানে নেভিগেশন ব্যবসায়ী মঞ্জুরুল আহসান ফেরদৌস, কাজী মফিজুল ইসলাম কামাল এবং মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম খান মিঠুসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে বৈধ লাইসেন্সধারী ১০ জনের মাঝে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ করা হয়।  

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আলী সুজা জানান, বরিশাল জেলায় শর্টগান, পিস্তল, রিভলভার ও রাইফেলসহ ৪টি ক্যাটাগরিতে ৭৬৮টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। পর্যায়ক্রমে আগ্রহী সবার মাঝে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ করা হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম