আবাসিক হোটেল থেকে মাস্ক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ১৮:৩১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৮:৩১

বরিশাল বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে জালাল উদ্দিন (৫০) নামের এক মাস্ক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর গির্জা মহল্লা রোডস্থ আরজু বোর্ডিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জালাল উদ্দিন গৌরনদী উপজেলার মৃত মিলন সরদারের ছেলে। তিনি ওই বোর্ডিংয়ে থেকে নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক বিক্রি করতেন।  

আরজু বোর্ডিংয়ের স্টাফ মোহাম্মদ ফয়সাল জানান, ১৬ ডিসেম্বর জালাল উদ্দিন ওই হোটেলে ওঠেন। সোমবার সকালে তৃতীয় তলার রুম পরিষ্কার করতে গিয়ে পাশের রুম ১৮ নম্বরের জানালা দিয়ে ভেতরে তাকালে মরদেহ দেখতে পাই। এরপর ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে দরজা খুলে লাশ উদ্ধার করে। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই আশরাফুল আলম বলেন, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান