ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো শিশুর

বরিশাল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ২২:৪২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২২:৪২

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো শিশুর

বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মিতা আক্তার মৌ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত মৌ একই উপজেলার গাজীরচর গ্রামের আনোয়ার হোসেন রাঢ়ির মেয়ে।  

মরদেহ ‍উদ্ধার করা উজিরপুর মডেল থানার এসআই মো. মাহবুব জানান, মৌ তার ছোট ভাই-বোনদের নিয়ে হস্তিশুন্ড কাজীরা এলাকায় নানাবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ভাই-বোনদের সঙ্গে ইজিবাইকে পার্শ্ববর্তী হস্তিশুন্ড বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মৌ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী