প্রেমিককে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ

পটুয়াখালী সংবাদদাতা
০৩ জানুয়ারি ২০২১, ০২:৫৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০২:৫৭
image

পটুয়াখালীর কলাপাড়ায় প্রেম করার অপরাধে রাজিব (২৪) নামের এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় আমতলী উপজেলার ১ নং ওয়ার্ডের মনির মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রাজিবকে শুক্রবার সকালে উদ্ধার করে তার পরিবারের লোকজন কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। রাজিব কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ১১ নং হাওলা গ্রামের নাসির ফরাজীর ছেলে।

আহত রাজিব জানায়, প্রায় চার মাস আগে আমতলী উপজেলার বৈঠাকাঠা গ্রামের এক নারীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার ওই নারী অনুনয় বিনয় করে তাকে পার্শ্ববর্তী উপজেলা আমতলী যেতে বলে। পরে রাজিব আমতলী তেলের পাম্প এলাকায় পৌঁছালে মনির মৃধা, দুলাল ও বেল্লালসহ বেশ কয়েকজন তাকে আচমকা মারধর শুরু করে। এক পর্যায়ে তাকে অটোতে করে মনির মৃধার বাড়িতে নিয়ে একটি কক্ষের মধ্যে আটকে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। সকালে স্থানীয় প্যানেল মেয়র হাবিবুর রহমান তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. জুনায়েদ খান লেলিন বলেন, রাজিবের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে আমতলী পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান জানান, ‘রাজিবের সঙ্গে এক নারীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। তার নামে এ বিষয়ে কলাপড়া থানায় একটা মামলাও করা হয়েছে। বৃহস্পতিবার কয়েকজন লোক নিয়ে রাজিব আসছে ওই মেয়েকে তুলে নিতে। এতে এলাকার মানুষ রাজিবকে আটক করে। পরে যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। পরে আমি চিকিৎসা করিয়ে অভিভাবক ডেকে তাদের হাতে পৌঁছে দেই।’

তবে স্থানীয়রা জানান,  রাজিব এর আগে ওই মেয়েকে নিয়ে পালিয়েছিল। আবার পালানোর পালানোর পরিকল্পনা করলে মেয়ের পরিবার তাকে আটকে রেখে মারধর করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম