ইয়াবাসহ ‍আটক তানজিলের দণ্ড বাবা-মায়ের সেবা ও বৃক্ষরোপণ

বরিশাল প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ১৮:৫২আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৮:৫২

বরিশালে ৫ পিস ইয়াবাসহ আটক তানজিলকে (১৯) ১ বছরের কারাদণ্ড দিয়ে বাবা-মায়ের সেবাসহ ৮ শর্তে প্রবেশন কর্মকর্তার জিম্মায় দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ এই রায় ঘোষণা করেন। তানজিলের বাড়ি নগরীর বাকলার মোড় সাগর গলিতে। সে ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

সমাজসেবা বিভাগের মহানগর প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, যে ৮ শর্তে তানজিলকে জিন্মায় দেয়া হয়েছে সেগুলো হলো: মা-বাবার সেবা ও ভরণ পোষণের দায়িত্ব পালন, নিজ বাড়ির উঠানে ১০টি ফলজ ও ১০টি বনজ বৃক্ষরোপণ, মাদক গ্রহণ না করা, ধূমপান না করা, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ে নিজেকে সমৃদ্ধ করা, প্রবেশন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা এবং স্বনির্ভর হওয়ার চেষ্টা করা।

তিনি আরও জানান, ২০১৯ সালের ২৪ অক্টোবর ৫ পিস ইয়াবাসহ নগরীর বাকলার মোড় থেকে গ্রেফতার করে তানজিলকে আদালতে সোপর্দ করে পুলিশ। তানজিলের বয়স কম হওয়ায় এবং অপরাধ লঘু হওয়ায় সংশোধনের সুযোগ দেওয়ার জন্য আদালত এই সুযোগ দেন। আদালতের এই রায়ে খুশী তানজিল ও তার মা দুলু বেগম।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম