বৌভাতে সংঘর্ষ: বরের চাচা নিহতের ঘটনায় কনেপক্ষের ৯ জন কারাগারে

বরিশাল প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ১৭:৪১আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৭:৪৩

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদী গ্রামে বৌভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরের চাচা নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সকালে নিহতের ছেলে সুরুজ মীর বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৯ আসামিকে বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ। আসামিরা সকলেই কনে পক্ষের আত্মীয়। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ-বিন আলম।

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরের চাচা নিহত

ওসি জানান, গত রবিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রফিয়াদী গ্রামের সজীব মীর বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার রুনা বেগমকে বিয়ে করেন। ওইদিন রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নেওয়া হয়। মঙ্গলবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের ৪৮ জন অতিথি অংশগ্রহণ করে। খাবারের এক পর্যায়ে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনেপক্ষের অতিথিদের সঙ্গে বরপক্ষের লোকজনের বাদানুবাদ হয়।

এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। দুই পক্ষের সংঘর্ষে আঘাত লেগে বরের চাচা আজহার ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে বুধবার দুপুরে বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে আজাহার মীরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের