দুই মাদক বিক্রেতার ১০ বছর করে কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২১, ০১:৪৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০১:৪৯

ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুই মাদক কারবারিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আসামির উপস্থিতিতে বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পশ্চিম ফরিদপুর এলাকার নূর মোহাম্মদ সিকদারের ছেলে সিদ্দিকুর রহমান ও মোতাহর দেওয়ানের ছেলে সিরাজ দেওয়ান।

বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন ফোর্স নিয়ে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে সিদ্দিকুর রহমান ও সিরাজ দেওয়ানকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করে মামলা দায়ের করেন। একই বছর ১৩ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মাহবুবর রহমান ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশটি দেন। ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম