পিরোজপুরের প্রাণিসম্পদ অফিসগুলোয় লোকবলের সংকট

পিরোজপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২১, ১৫:১১আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৫:১১

লোকবল সংকটে পিরোজপুর প্রাণিসম্পদ কার্যালয়গুলোর অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে। এই সংকট নতুন নয়, দীর্ঘদিনের। স্বল্প সংখ্যক লোকবল দিয়ে চলছে প্রাণিসম্পদের স্বাস্থ্য সেবা। অথচ চাহিদার দ্বিগুণ ডিম উৎপাদন হয় পিরোজপুরে। ডেইরিতেও ভালো এই জেলা, বিশেষ করে গরু মোটা-তাজাকরণে।

পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমজাদ হোসেন ভূইয়া জানান, পিরোজপুর সদরে প্রাণিসম্পদ কর্মকর্তা ও একজন ভেটেরেনারি সার্জন থাকার কথা থাকলেও আছেন শুধু একজন কর্মকর্তা। নাজিরপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরেনারি সার্জন এই দুজনের পদই শূন্য। ইন্দুরকানীতে প্রাণিসম্পদ কর্মকর্তা ও একজন ভেটেরেনারি সার্জনের মধ্যে শুধু ভেটেরেনারি সার্জন আছে। কাউখালীতে উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা নাই ও একজন ভেটেরেনারি সার্জন থাকলেও তিনি গত বছরের অক্টোবরে ৬ মাসের প্রশিক্ষণে চলে গেছেন। ভাণ্ডারিয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাই ও একজন ভেটেরেনারি সার্জন আছেন। মঠবাড়িয়া উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা নাই ও একজন ভেটেরেনারি সার্জন আছেন।

নেছারাবাদ উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা নাই ও একজন ভেটেরেনারি সার্জন আছেন। তিনিও ৬ মাসের প্রশিক্ষণে চলে গেছেন। অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা থাকলেও তিনি দীর্ঘদিন থেকে ঢাকায় প্রেশনে আছেন। তার নাম ডা. রাবেয়া খাতুন। তার বেতন হয় পিরোজপুর থেকে।

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, 'আমি অফিসের বাহিরে থাকলে অফিসে যদি কেউ আসে, তার সঙ্গে কথা বলার জন্য (কর্মকর্তা পর্যায়ের) কেউ অবশিষ্ট থাকে না আর।'

পিরোজপুর জেলা কার্যালয়ে তৃতীয় শ্রেণির লোকবলেরও সংকট রয়েছে। চতুর্থ শ্রেণির কর্মচারীদের দিয়ে অফিসের অনেক কাজ করানো হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের