কলাপাড়ায় প্রধান শিক্ষককে পেটালেন সভাপতি!

পটুয়াখালী সংবাদদাতা
০৮ জানুয়ারি ২০২১, ২২:৫৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:৫৮

পটুয়াখালীর কলাপাড়ায় গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিনকে (৫০) চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে ওই স্কুলের সভাপতি হান্নান মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (৮ জানুয়ারি ) বিকালে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা তাৎক্ষণিক ওই শিক্ষককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

আহত শিক্ষক শামসুদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খানের ভাই হামিদ খান স্কুলের একটি কক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন। এ বিষয়ে বেশ কয়েকবার সভাপতিকে অবহিত করলেও তিনি কোনও পদক্ষেপ নেননি।

পরে আজ জুমার নামাজের পর ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ে বসে উপবৃত্তির তালিকা তৈরি করছিলেন। এসময় সভাপতি হান্নান খান এসে তার ভাইয়ের দখল করা স্কুলকক্ষে কেন বিদ্যুতের লাইন দেওয়া হয়নি জানতে চান। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওই কক্ষে থাকা চেয়ার দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এতে তার বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

তবে অভিযুক্ত হান্নান খান বলেন, মসজিদে জুমার নামাজের সময় স্কুলমাঠে থাকা মসজিদের বালু রাখা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে মসজিদের মুসুল্লিদের কথা কাটাকাটি হয়। পরে এ বিষয়ে তিনি জানতে গেলে প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে চেয়ার দিকে তাকে মারধর করার চেষ্টা করেন। এসময় তিনি আহত হন এবং প্রধান শিক্ষকও আহত হন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক