মুঠোফোনে প্রেম, প্রেমিকাকে আবাসিক হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ

পটুয়াখালী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২১, ১৫:৪৯আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৫:৪৯

মোবাইল ফোনের মাধ্যমে প্রেম। সম্পর্কের ১ মাস ১০ দিনের মাথায় আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে প্রেমিকাকে। এমন অভিযোগ এনে ভিকটিমের বাবার দায়ের করা মামলায়ে প্রেমিক অমিত চন্দ্র শীলকে শনিবার (৯ জানুয়ারি) রাতে গ্রেফতার করেছে পুলিশ। ভিকটিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালী শহরের আবাসিক হোটেল পানামায় এ ঘটনা ঘটে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোস্তাফিজুর রহমান জানান, পটুয়াখালীর বাউফল উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে উঠে গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের হরিচন্দ্র শীলের ছেলে অমিত চন্দ্র শীলের। অমিত ঢাকার কেরানীগঞ্জ এলাকায় একটি সেলুনে বেতনভুক্ত কর্মচারী। অমিত ঢাকা থেকে গত বৃহস্পতিবার পটুয়াখালী এসে হোটেল পানামায় অবস্থান নেয়। এক পর্যায়ে সে ওই শিক্ষার্থীকেও সেখানে ডেকে নেয়। ওসি জানান, অমিত বিকাল সাড়ে ৫টার দিকে ওই কিশোরীকে হোটেলের একটি কক্ষে ধর্ষণ করে। ওই কিশোরী হোটেল থেকে বের হয়ে বাউফলে তার বাবাকে ফোন করে ঘটনা জানায়। ওইদিন রাতেই ভিকটিমকে নিয়ে তার বাবা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করেন।
পরে শনিবার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে অমিতকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ গলাচিপার আমখোলা এলাকা থেকে রাতেই অমিতকে গ্রেফতার করে। রবিবার আসামি অমিতকে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ওসি আরও জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করলো বিকাশ
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করলো বিকাশ
বিদেশ ভ্রমণে পাসপোর্ট হারালে যেভাবে সামলাবেন পরিস্থিতি
বিদেশ ভ্রমণে পাসপোর্ট হারালে যেভাবে সামলাবেন পরিস্থিতি
ইরানের বিরুদ্ধে ‘কখনও না দেখা’ ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে ‘কখনও না দেখা’ ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র
২০০ মেগাপিক্সেল রোবোটিক ক্যামেরাযুক্ত বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ আনলো অনার
২০০ মেগাপিক্সেল রোবোটিক ক্যামেরাযুক্ত বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ আনলো অনার
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত