দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন

বরগুনা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৬, ১০:০৭ আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০:০৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও কেওড়াবুনিয়ার পীর মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ। জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা রেজাউল করিম আকন।

বুধবার (১২ আগস্ট) বিকাল ৩টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে উপস্থিত নেতাদের সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ এবং সংগঠনের বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

সংগঠনের বরগুনা জেলার বিদায়ী সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং বিদায়ী সেক্রেটারি মাওলানা  আব্দুস শাকুরের সঞ্চালনায় সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মাওলানা আব্দুস শাকুর ও মাওলানা জালাল উদ্দিন কারিমী। সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা রেজাউল করিম আকন।

এ ছাড়া সদ্য সাবেক সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীকে প্রধান উপদেষ্টা এবং আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের (পীর সাহেব বাওয়ালকর) ও আলহাজ দেলোয়ার হোসেনকে উপদেষ্টা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
দুই বছরেও শেষ হয়নি ড্রেনের কাজ, মান নিয়ে প্রশ্ন তুলে প্রকৌশলীকে এমপির ধমক
মাদকসেবীদের জামিন নিয়ে বক্তব্য: আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত
সর্বশেষ খবর
ইছামতীর পাড়ে মঙ্গলগঞ্জ, নীলকুঠির ইতিহাস আর রাতের রোমাঞ্চ
ইছামতীর পাড়ে মঙ্গলগঞ্জ, নীলকুঠির ইতিহাস আর রাতের রোমাঞ্চ
‘ইরান ট্রাম্পকে নিজেদের মতো চালাতে পারবে না’
‘ইরান ট্রাম্পকে নিজেদের মতো চালাতে পারবে না’
শেষ বক্তব্যে যা বলেছিলেন নানা পাটেকার
শেষ বক্তব্যে যা বলেছিলেন নানা পাটেকার
‘গরিব মানুষের জন্য ঢাকা শহর দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই’
‘গরিব মানুষের জন্য ঢাকা শহর দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই’
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ