কলাপাড়ায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৭:১১আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:৪৩

পটুয়াখালীর কলাপাড়ায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর সিদ্দিক মোল্লাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ জানুয়ারি) রাতে টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতে ওই গৃহবধূ বাদী হয়ে শ্বশুরকে আসামি করে কলাপাড়া থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে ওই গৃহবধূর স্বামী সৌদি আরবে বসবাস করছেন। স্বামী বিদেশ যাওয়ার পর থেকেই শ্বশুর তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছে। গতকাল সকালে তার শাশুড়ি বাজারে গেলে ঘর ফাঁকা থাকা অবস্থায় শ্বশুর তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, পুলিশ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে সিদ্দিক মোল্লাকে গ্রেফতার করেছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের