বরগুনায় ইয়াবাসহ আনসার সদস্য আটক

বরগুনা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ১৬:৪৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৬:৪৮

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনার তালতলীতে শাকিল (৩০) নামের এক আনসার সদস্যকে ৩৮০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে তালতলীর স্থানীয় বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করেন তালতলী থানা পুলিশের সদস্যরা। শাকিল তালতলী উপজেলা চরপাড়া এলাকার নজরুল হাওলাদারের ছেলে।

তালতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লোকাল বাসস্ট্যান্ডে ইয়াবা বিক্রি হচ্ছে এমন একটি সংবাদ পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শাকিল নামের এক আনসার সদস্যর কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা উদ্বার করে। এসময় শাকিলের কাছে আনসার সদস্যদের একটি আইডি কার্ড পাওয়া যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩৮০পিস ইয়াবাসহ আটক করা ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, তালতলীতে মাদক ব্যবসায়ী ও মাদক সেবী যারা রয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার কাজ চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম