নদী বন্দরের অব্যবস্থাপনায় চেয়ারম্যানের ক্ষোভ

বরিশাল প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ১৪:০৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৪:০৯

বরিশাল নদী বন্দরের অব্যবস্থাপনার চিত্র দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় বরিশাল নদী বন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এই অসন্তোষের কথা জানান তিনি। এ সময় তিনি নদী বন্দর ব্যবহাকারীদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।

নদীর নাব্য সংকট দূর করা বিষয়ক কর্মশালায় অংশ নিতে বরিশাল আসা বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আকস্মিক বরিশাল নদী বন্দর পরিদর্শনে যান। পরিদর্শনকালে বন্দরের নোংরা পরিবেশসহ বিভিন্ন অবস্থাপনার চিত্র দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর তিনি ক্ষোভ প্রকাশ করেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবছর প্রায় ২ বিলিয়ন ঘনমিটার পলি বাংলাদেশের নদীর পানিতে ভেসে আসে। দেশের ১০ হাজার কিলোমিটার নদীপথ সচল রাখতে প্রতি বছর ২০ থেকে ২৫ কোটি ঘনমিটার পলি ড্রেজিং প্রয়োজন। কিন্তু বর্তমানে সর্বোচ্চ ৭ কোটি ঘনমিটার পলি ড্রেজিং করা সম্ভব। গত অর্থ বছরে প্রায় সাড়ে ৫ কোটি ঘন মিটার পলি অপসারণ করা হয়েছে। ড্রেজিংয়ে কোনও অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন তিনি।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (বন্দর বিভাগ) আজমল হুদা মিঠু সরকার, বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের