সৎ মেয়েকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ০৩:২০আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০৩:২০

সৎ মেয়েকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তের নাম মনি বেগম (২৫)। তিনি পিরোজপুর শহরের মধ্যরাস্তার জাহিদুল শেখের দ্বিতীয় স্ত্রী। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান বুধবার (২০ জানুয়ারি) এ আদেশ দিয়েছেন।

পিরোজপুর জেলা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের নথিসূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ ডিসেম্বর শুক্রবার পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী জাহিদুল শেখের প্রথম স্ত্রীর কন্যা ঝুমুরকে রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটির সৎ মা মনি বেগম পুকুরে ফেলে হত্যা করে। পরদিন দুপুরে তাদের বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভেসে উঠলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ঝুমুরের মা মুক্তা বেগম ২০১৭ সালের ২ ডিসেম্বর পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত শেষে ঝুমুরের সৎ মা মনি বেগমকে গ্রেফতার করে। মনি বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম