আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ড

পিরোজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২১, ১৯:৩৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২৩:০৮

আগরতলা ষড়যন্ত্র মামলার ২নং আসামি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের পৈত্রিক বাড়ি আগুনে পুড়ে গেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর দমকল বিভাগের স্টেশন অফিসার আবু জাফর।

শহীদ মোয়াজ্জেম হোসেনের পৈত্রিক বাড়িটি পিরোজপুর শহরতলীর পশ্চিম ডুমরিতলা এলাকায়। এই বাড়িতে জন্ম তার।

আবু জাফর বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৫৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার সময় ঘর তালাবদ্ধ ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় পাশের একটি পাকা ভবনের ছাদে থাকা পানির ট্যাংকি এবং শুকনো নারিকেল গাছের ডাল পুড়ে যায়।’

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ড শহীদ মোয়াজ্জেম হোসেনের চাচাতো ভাই মাহমুদুর রহমান টুনু বলেন, ‘ফজরের  নামাজের পরে আমরা হাঁটতে বের হওয়ার পর খবর পাই বাড়িতে আগুন লেগেছে। তখন দমকল বাহিনীকে খবর দিই। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’ আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

নৌবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন খবর পেয়ে নৌবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী