গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভায় জয়ী আ.লীগের প্রার্থীরা

বরিশাল প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ০২:৩২আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০২:৪৮

বরিশালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। গৌরনদী পৌরসভায় এবার নিয়ে পরপর তিনবার মেয়র নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান। মেহেন্দীগঞ্জ পৌরসভায়ও পরপর তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন খান।

শ‌নিবার রা‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন জেলা সি‌নিয়র নির্বাচন কর্মকর্তা নুরুল আলম।

তিনি জানান, তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী পৌর নির্বাচনে নৌকা সমর্থিত মেয়র প্রার্থী হারিছুর রহমান ২৩ হাজার ২৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান পেয়েছেন ৬৭৯ ভোট। সাজ্জাদ বেলা আড়াইটায় ৫টি অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে নির্বাচন মাঠ থেকে সরে দাড়ান।

এ পৌরসভায় মোট ভোটার ছিল ৩৩ হাজার ৪শ’ ৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৭শ’ ৯৯জন এবং ১৬ হাজার ৬শ’ ০৯ জন নারী ভোটার। ভোট পড়েছে ৭১ দশমিক ৯৬ ভাগ।

অন্যদিকে, মেহেন্দীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন খান ১০ হাজার ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ২ হাজার ৪৪১ ভোট এবং বিএনপি প্রার্থী জিয়াউদ্দিন সুজন পেয়েছেন ২ হাজার ৪২৮ ভোট।

এ পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৮শ’ ৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১শ’ ৭৩জন এবং নারী ভোটার।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম