কলেজছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা

ভোলা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৮

ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুরে কলেজছাত্রী ছালমা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। ছালমা এখন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এ ঘটনায় ছাত্রীর বাবা আবদুল খালেক বাদী হয়ে দুই যুবককে আসামি করে মামলা করেছেন।

অ্যাসিড সন্ত্রাসের শিকার ছালমা আক্তার  চরফ্যাশন উপজেলার রহিমা ইসলাম ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ছালমার বাবা জানান, বৃহস্পতিবার রাতে ছালমা নিজের ঘরে পড়ছিল। ঘরের জানালা বন্ধ ছিল। হঠাৎ ছিদ্র দিয়ে ইনজেকশনের সিরিঞ্জ ঢুকিয়ে ছালমার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মেয়েটি চিৎকার করে ওঠে। তার মেয়ে দেখেছেন সিরিঞ্জ দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে বেলায়েত ও হানিফ নামে দুজনকে পালিয়ে যেতে। আবদুল্লাহপুরের মিনা বাজারে দোকানঘরের জমি নিয়ে আসামিদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

ওসি আরও জানান, জমিজমার বিরোধকে কেন্দ্র করে অ্যাসিড সন্ত্রাসের এ ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ শিবা গ্রামের বেলায়েত হোসেন ও হানিফ মাঝিকে এ মামলার আসামি করা হয়েছে। তারা ছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপ করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন কুমার বসাক জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন আছেন। তার মুখে অ্যাসিড ছোড়ার কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান