দশমিনায় আগুনে পুড়লো ১০ দোকান

পটুয়াখালী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫০

পটুয়াখালীর দশমিনায় আগুন লেগে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিগন্ত সড়কের মোল্লা পট্টিতে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।   

আগুনে পুড়ে গেছে দোকান স্থানীয় সূত্রে জানা গেছে,  ইউসুপের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। আগুনের লেলিহান শিখায় কামাল হোসেনের চায়ের দোকান, সিদ্দিক মোল্লার চায়ের দোকান, মোতালেব মোল্লার চায়ের দোকান, হাবিব সরদারের চায়ের দোকান, হাসান মোল্লার চায়ের দোকান, আলআমিনের চায়ের দোকান ও তপন কুমারের মিষ্টির দোকান পুরে ছাই হয়ে যায়। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় হেলেনা ও মিনারার চায়ের দোকান।

দশমিনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সালাউদ্দিন মিয়া জানান, ধারণা করা হচ্ছে মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খবর শোনামাত্র ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম