সড়ক চলাচল উপযোগী করে দুর্ভোগ লাঘবের দাবি

ঝালকাঠি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৭

দেড় বছরেও দপদপিয়া-নলছিটি সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজ শেষ না হওয়ার প্রতিবাদে এবং দ্রুত সড়ক চলাচল উপযোগী করে দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠির নলছিটি উপজেলার খোজাখালী এলাকায় সড়কের উভয় পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে মো. কামাল হোসেন মৃধা, মো. ইসমাইল তালুকদার, মো. শহিদ খলিফা, তুর্য প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, ‘সড়ক সংস্কার ও প্রশস্তকরণের নামে মাসের পর মাস দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত কাজ না হওয়ায় ধুলোবালিতে ঘরে থাকা যাচ্ছে না। দোকানপাট, হোটেল সবকিছুতে ধুলোর আস্তর জমছে। মাত্রাতিরিক্ত ধুলোবালির কারণে মানুষের সর্দি, চর্মরোগ, কাশিসহ শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে। জনদুর্ভোগ কমাতে উন্নয়ন কার্যক্রম চলাকালে বারবার পানি দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না।’ সড়ক ও জনপথ কর্তৃপক্ষের কাছে যেকোনও মূল্যে জনগুরুত্বপূর্ণ এ সড়কটির কাজ দ্রুত শেষ করার দাবি জানান তারা।

জানতে চাইলে ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ‘সড়কটির কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে। দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি