আগুনে পুড়ে ঘুমন্ত নব-দম্পতির মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১১

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ৬নং ওয়ার্ডের একটি বাসায় শনিবার শেষ রাতে আগুনে পুড়ে সাইফুল ও তার স্ত্রী মনি আক্তার নিহত হয়েছেন। ৫/৬ মাস আগে তাদের বিয়ে হয়েছিল। অগ্নিকাণ্ডের সময় তারা ঘরে ঘুমিয়ে ছিলেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সমাজসেবী ইসমাইল হাওলাদার জানান, সাইফুল বাবার নাম বারেক। বারেক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ৬নং ওয়ার্ডের পশ্চিম কলেজ পাড়া এলাকায় ইউসুফ আলীর বাসায় ভাড়া থাকেন। তিনি ভ্যানে করে পানি এনে বিভিন্ন দোকানে বিক্রি করেন। বারেকের ছেলে সাইফুল ৫-৬ মাস আগে বিয়ে করেছেন। অগ্নিকাণ্ডের সময় সাইফুল ও তার স্ত্রী ঘরের দোতলায় ঘুমিয়ে ছিলেন।

মঠবাড়িয়া দমকল বিভাগের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, ভোর ৫টার দিকে ঘরটিতে আগুন লাগে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার ৪ লাখ টাকা।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক