কলাপাড়া পৌরসভায় আ.লীগ প্রার্থী বিজয়ী

পটুয়াখালী সংবাদদাতা
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৯

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল হাওলাদার নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহীপ্রার্থী মাসুম ব্যাপারী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২০৫ ভোট। বেসরকারিভাবে নির্বাচনের ফল নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ।

পঞ্চমবারের মতো কলাপাড়া পৌরসভায় অনুষ্ঠিত এ নির্বাচনে ১২ হাজার ৮৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বরিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচনি মাঠে ২ প্লাটুন বিজিবি, ৬টি মোবাইল টিম ও ৪টি র‌্যাবের টিম মোতায়েন ছিল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম