বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণা নিশ্চিত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বরিশাল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, ‘ভবিষ্যতে কোথায় থাকব সেই বিষয়ে পরিকল্পনা এখনই গ্রহণ করতে হবে। নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে সেগুলোকে মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষার সঙ্গে মানসম্মত গবেষণাও নিশ্চিত করতে হবে।’

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক বর্বোরচিত হামলায় আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের স্থিতিশীলতা বজায় রাখতে বরিশালবাসীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দীন গোলাপ, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি ফয়সাল কিবরিয়া, ১৭-২০ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান। রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যুক্ত ছিলেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের