ভোলা পৌর নির্বাচন: দফায় দফায় সংঘর্ষ, অফিস-গাড়ি ভাঙচুর, আহত ১২

ভোলা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৫

ভোলায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় দোকান, গাড়ি ও নির্বাচনি অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ায় কাউন্সিলর প্রার্থী আব্দুর রব এবং ওমর ফারুকের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় একটি দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

 অপরদিকে শহরের ৫ নম্বর ওয়ার্ডের কালীখোলা নামক স্থানে এফরানুর রহমান এবং মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় একটি নির্বাচনি অফিস ও অটোরিকশা ভাঙচুর করা হয়। উভয় ঘটনায় অন্তত ১২ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ, কোস্ট গার্ড, ডিবি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে শহরের প্রতিটি ওয়ার্ডে টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম