হাতে ইয়াবা দিয়ে ভিডিও ধারণ ও নির্যাতনের অভিযোগ

মাদক কর্মকর্তার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

বরিশাল প্রতিনিধি
১০ মার্চ ২০২১, ২০:৫৮আপডেট : ১০ মার্চ ২০২১, ২০:৫৮

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে এক যুবকের হাতে ইয়াবা দিয়ে ধারণ করা ভিডিও ফাঁস হওয়ার পর চলছে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বরিশালের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডুকে নির্দেশ দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। ইতোমধ্যে বুধবার (১০ মার্চ) দুপুর তদন্ত কার্যক্রম শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

ভুক্তভোগী যুবক মারুফ বরিশাল নগরীর কাউনিয়া বিসিক রোডের বেগের বাড়ির এলাকার বাদশা সিকদারের ছেলে। গত ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পরিদর্শক আব্দুল মালেকের নেতৃত্বে মারুফকে নগরীর কাউনিয়া বিসিক রোড থেকে আটক করা হয়। পরে মারুফের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে ওই রাতেই বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় মামলা করেন পরিদর্শক আব্দুল মালেক। ওই মামলায় ১৭ দিন কারাভোগ করে বর্তমানে জামিনে রয়েছে মারুফ।

এরই মধ্যে মারুফকে নির্যাতন করে তার হাতে মালেক ইয়াবা দিচ্ছে এমন একটি ভিডিও গণমাধ্যম কর্মীদের কাছে আসার পর ইলেক্ট্রনিক মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট ও অনলাইন পোর্টালে এ বিষয়ে সংবাদ প্রচার হয়।

এ বিষয়ে পরিদর্শক আব্দুল মালেক তালুকদার বলেন, যে ভিডিওটি বের হয়েছে সেখানে মারুফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিলো, তার সঙ্গে আর কেউ ইয়াবা ব্যবসায় জড়িত কিনা। তাকে ভয় দেখানো হয়েছে, তবে তেমন নির্যাতন করা হয়নি বলে দাবি করেন তিনি।

মালেক আরও জানান, মারুফ সিকদার কাউনিয়া এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার শরীর তল্লাশি চালিয়ে ওই ইয়াবা পাওয়া যায়। তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ সত্য নয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশালের বিভাগীয় প্রধান পরিতোষ কুমার কুন্ডু বলেন, মহাপরিচালকের নির্দেশে পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা হচ্ছে। আশা করছি ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রধান কার্যালয় পাঠাতে পারবো।

প্রসঙ্গত, মঙ্গলবার একটি ভিডিওচিত্র ফাঁস হয়। সেখানে দেখা যায় হাতে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় মারুফে৳র ওপর নির্যাতন চালানো হচ্ছে। পরে তার হাতে তুলে দেওয়া হয় কয়েক পিস ইয়াবা। এরপর ওই ইয়াবা গুনতে বলা হয়। নির্যাতনের এক পর্যায়ে পানি চাইলেও করা হয় নিষ্ঠুর আচরণ। সঙ্গে ছিল অশ্রাব্য ভাষায় গালাগাল ও লাঠি দিয়ে পেটানো। আর এসবে জড়িত থাকতে দেখা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারকে। ভিডিও ফুটেজ অনুসারে আব্দুল মালেক আটক মারুফ সিকদারকে এভাবেই নির্যাতন করেন এবং তিনিই মারুফের হাতে ইয়াবা তুলে দেন।


 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি