শিশুর কুড়িয়ে পাওয়া টাকার বান্ডিলের মালিককে খুঁজছে পুলিশ

বরিশাল প্রতিনিধি
১১ মার্চ ২০২১, ২১:০২আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:০২

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় খেলতে গিয়ে সড়কে কয়েকটি টাকার বান্ডিল পড়ে পেয়েছে শিশু সজীব হালদার (১০)। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে কুড়িয়ে পাওয়া টাকা ভাটিখানা আফগারি দফতর সংলগ্ন সড়কে পেয়ে অভিভাবকের কাছে দেয় সে। বর্তমানে ওই টাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা হেফাজতে রয়েছে। তবে সেখানে কত টাকা রয়েছে তা প্রকাশ করেনি পুলিশ। টাকার মালিকের খোঁজ করছে পুলিশ।

সজীব ভাটিখানা এলাকার সুবোধ হালদারের ছেলে।

কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশন) লোকমান হোসেন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে একটি কাগজ দিয়ে মোড়ানো টাকার বান্ডিল  সড়কে পড়ে থাকতে দেখে শিশু সজীব। সেটি হাতে তুলে নিয়ে কাগজ খোলার পর টাকার কয়েকটি বান্ডিল বের হয়ে আসে। এ সময় এক দোকানি টাকার বান্ডিল দেখে সজীবকে ডাক দেন। পরে একজন পথচারী বিষয়টি দেখে কাউনিয়া থানা পুলিশকে অবহিত করেন। এরপর এসআই মো. মিরাজ ঘটনাস্থলে গিয়ে ওই টাকা জব্দ করে থানায় নিয়ে আসেন।’

কাউনিয়া থানার ওসি আজিমুল করিম জানান, বর্তমানে তার হেফাজতে বান্ডিলগুলো রয়েছে। টাকা পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পাশাপাশি টাকার মালিককে খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। যার টাকা হারিয়েছে তিনি সঠিক প্রমাণাদি দিতে পারলে ওই টাকা হস্তান্তর করা হবে। এ কারণে সেখানে কত টাকা ছিল তা গণমাধ্যমকর্মীদের জানানো হয়নি।

টাকার মালিককে পাওয়া যাবে বলে ওসি আশা প্রকাশ করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি