তরমুজ চারার সঙ্গে এ কেমন শত্রুতা!

বরগুনা প্রতিনিধি
১২ মার্চ ২০২১, ১৮:২৩আপডেট : ১২ মার্চ ২০২১, ১৮:২৩

বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের কৃষক জালাল গাজীর ৩৬০টি তরমুজ চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার (১২ মার্চ) দুপুরে আমতলী থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষক। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের কৃষক জালাল গাজী এক একর জমিতে তরমুজের চাষ করেছেন। এতে তার ব্যয় হয়েছে ৬০ হাজার টাকা। বর্তমানে ওই তরমুজ গাছে ফল ধরেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই তরমুজ ক্ষেতের ৩৬০ টি গাছ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। সকালে কৃষক জালাল গাজী ক্ষেতে গিয়ে তরমুজ চারা উপড়ে ফেলা দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে তরমুজ চারা উপড়ে ফেলার দৃশ্য দেখতে পায়। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান জালাল গাজী।

শুক্রবার সকালে ওই উপড়ে ফেলা ৩৬০ টি তরমুজ গাছের চারা জালাল গাজী আমতলী থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ওইদিন দুপুরে জালাল গাজী বাদী হয়ে হেলাল গাজীকে প্রধান অভিযুক্ত করে থানায় তিন জনের নামে অভিযোগ দিয়েছেন।

কৃষক জালাল গাজী অভিযোগ করে বলেন, তার আপন ভাই হেলাল গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে হেলাল গাজী তার ছেলে লিমন গাজী ও শাহীন গাজী রাতে আমার সর্বনাশ করার জন্য এ তরমুজ চারাগুলো উপড়ে ফেলেছে।

তিনি আরও বলেন, তরমুজ রোপনের পূর্বে হেলাল আমাকে হুমকি দিয়েছিল আমার তরমুজ ক্ষেত নষ্ট করবে বলে।

স্থানীয় নারী কৃষক ফরিদা বেগম ও কনা বেগম বলেন, শুক্রবার সকালে ডাকাডাকি শুনে জালাল গাজীর ক্ষেতে গিয়ে দেখি অনেক তরমুজের চারা উপড়ে ফেলা। রাতের আঁধারে শত্রুতাবসত কেউ এ চারাগুলো উপড়ে ফেলেছে। এতে তো আমাদের মাঝেও শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

এ বিষয়ে হেলাল গাজীর ছেলে শাহীন গাজী তরমুজ চারা উপড়ে ফেলার কথা অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে আমার পরিবারের কোনও সংশ্লিষ্টতা নেই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম