ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২

বরগুনা প্রতিনিধি
১৭ মার্চ ২০২১, ০০:২০আপডেট : ১৭ মার্চ ২০২১, ০০:২০

বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক চেয়ারম্যান প্রার্থীসহ দুই জন নিহত হয়েছেন। তারা হলেন বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. তৌফিক শিকদার (৪০) ও কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা (৩৫)।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুইজন গুরুতর আহত হন। এর মধ্যে প্রাইভেটকারে থাকা মো. আনোয়ারুল হক (সাগর) এর অবস্থা আশঙ্কাজনক। বাকি আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো- গ ২৯-৬৩৪১) যোগে বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওবায়দুল শিকদারের পুত্র ও ওই ইউনিয়নের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মো. তৌফিক শিকদার (৪০) কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা (৩৫) ও অপর এক আরোহী ব্যবসায়ী মো. আনোয়ারুল হক (সাগর) পটুয়াখালী যাচ্ছিলেন। পটুয়াখালী-কুয়াকাটা সড়কের মহিষকাটা বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছলে প্রাইভেট কারটি একটি টমটমকে (টেম্পু) সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মো. তৌফিক ও আরোহী তুহিন মৃধা নিহত হন। গুরুতর আহত হয় প্রাইভেট কারের অপর আরোহী আনোয়ারুল হক সাগর।

সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রাইভেট কার থেকে মরদেহগুলো বের করে আনেন এবং গুরুতর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ দুর্ঘটনার কারণে ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। গুরুতর আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী