জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ, মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ১৯:৩১আপডেট : ১৮ মার্চ ২০২১, ২০:০৮

পিরোজপুর পৌরসভার মেয়র ও তার স্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুর্নীতির পৃথক দুটি মামলা দায়ের করেছে বরিশাল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৬ কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলায় পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানকে এবং অপর মামলায় মেয়র ও পৌরসভার ২৭ কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়।

বরিশাল দুদক কার্যালয়ে বৃহস্পতিবার এই দুটি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক আলী আকবর। পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তার ভাই সাবেক সংসদ সদস্য একেএম আউয়াল পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলায় ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। এছাড়া অবৈধভাবে ২২ জনকে পৌরসভায় নিয়োগ দিয়ে অবৈধ অর্থ অর্জনের অভিযোগে মেয়র ও পৌরসভার ২৭ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

দুদকের উপ-পরিচালক আলী আকবর জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের নির্দেশনা অনুযায়ী এই দুই মামলার আগে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা দায়ের করা হয়।

এছাড়া আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও সরকারি জমি দখলের অভিযোগে পৃথক মামলা রয়েছে দুদকের।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম