সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি

বরিশাল প্রতিনিধি
১৯ মার্চ ২০২১, ১৮:০৪আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৮:০৪

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর টাউন হলের সামনে এবং প্রায় একই সময়ে একই স্থানে প্রগতিশীল ছাত্র সমাজের ব্যানারে পৃথক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, বাসদ সদস্য কাজল দাস, মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রচার সম্পাদক বিজন সিকদার ও সদস্য অদিতি ইসলাম।  

অন্য মানববন্ধনে প্রগতিশীল ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য আলিসা মুনতাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন নেতা কাজী এনায়েত হোসেন শিবলু, বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্র সমাজের সংগঠক সুজয় শুভ প্রমুখ। সমাবেশ শেষে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম