দোয়া ও কেক কেটে এরশাদের জন্মবার্ষিকী পালিত

বরিশাল প্রতিনিধি
২০ মার্চ ২০২১, ২১:৪৫আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৪৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পরে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। বরিশাল মহানগর ও জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

শনিবার (২০ মার্চ) জোহরের নামাজের পর নগরীর বায়তুল মোকাররম মসজিদে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট এরশাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এরপর টাউন হলের সামনে কেক কাটার অনুষ্ঠান পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহমান পারভেজ, দলের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল জলিলসহ অন্যরা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী