বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ২

পটুয়াখালী প্রতিনিধি
২৪ মার্চ ২০২১, ০১:২৩আপডেট : ২৪ মার্চ ২০২১, ০১:২৩

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. বাইজিত (২৪) নামে এক যুবককের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. আলম গাজী (২৬) ও মো. ছাইফুল (১৯) নামে আরও দুই জন আহত হয়েছেন। তারা পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়ানের মৌকরন গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃত বাইজিত সদর উপজেলার ছোট ছোটবিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের মো. গনি হাংয়ের ছেলে। 

স্থানীয়রা জানান, ঠিকাদার আলতাফ হাংয়ের নেতৃত্বে নলকূপ বসানোর একটি দল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লাউকাঠি ইউনিয়ানের মৌকরন গ্রামের খান বাড়িতে কাজ শুরু করেন। দুপুর ২টার দিকে বাইজিত, আলম গাজী ও সাইফুল লোহার পাইপ দাঁড় করাতে গেলে তা বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বাইজিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি খালি পায়ে ছিলেন। স্থানীয়রা আহত আলম গাজী ও সাইফুলকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান