পর্যটনকেন্দ্র কুয়াকাটা বন্ধ ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ১৪:১৬আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৪:১৮

কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে আগামী ১৫ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

বুধবার (৩১ মার্চ) রাত ৯টায় সব হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ ঘোষণা করে গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সভা করেছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ।

এছাড়া গত রাত থেকেই কুয়াকাটা সৈকতে অবস্থানরত সব পর্যটকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ জানান পুলিশ সদস্যরা।

গণপরিবহনে সচেতনতামূলক বার্তা লাগাচ্ছেন পুলিশ সুপার এদিকে সন্ধ্যা সাতটার পর জেলার সব দোকান পাট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকে এই বিষয়টি কার্যকর হবে।

পটুয়াখালীর পুলিশ মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম করোনা সংক্রমণ রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরশহর, চৌরাস্তায় ও বাসস্ট্যান্ডে মাস্ক ও লিফলেট বিতরণ করেন।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধূরী বলেন, আগামী ১৫ দিনের জন্য এ আদেশ কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে