লঞ্চঘাট, বাস টার্মিনাল বন্ধ, তবুও রাস্তায় মানুষ

বরিশাল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২১, ১৯:১৯আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৯:২০

ঢিলেঢালাভাবে বরিশালে লকডাউনের প্রথমদিন অতিবাহিত হচ্ছে। সোমবার সকাল থেকে বরিশাল লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ রুটের কোনও লঞ্চ ছেড়ে যায়নি। একই অবস্থা ছিল বাস টার্মিনালেও। তবে নগরীতে থ্রি হুইলার চলাচল ছিল স্বাভাবিক। সেগুলোতে গাদাগাদি করে যাত্রী ওঠাতে দেখা গেছে। এছাড়া নগরীর অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও রাস্তার পাশে ফেরিওয়ালাদের বেচাবিক্রিতে ভিড় ছিল লক্ষ্যণীয়।

সড়কে মানুষের ভিড় এড়াতেই মূলত এই লকডাউন দেওয়া হলেও এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ও যাতায়াত বাড়তে থাকে। তাদের অনেকের সঙ্গে কথা হলে তারা বাধ্য হয়ে কাজের জন্য বেড়িয়েছেন বলে জানান। এমন পরিস্থিতি সামাল দিতে এবং করোনা প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বেলা ১১টায় নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় এবং অযথা ঘরের বাইরে বের হওয়ায় বেশ কয়েকজনকে জরিমানা করেন আদালত।

বরিশালে লকডাউনের প্রথমদিনে করোনা থেকে জনসচেতনতা বাড়াতে পুলিশের মোটরসাইকেল র‌্যালি

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লকডাউন কার্যকর করতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে, করোনা প্রতিরোধে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে নগরীতে র‌্যালি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় নগরীর জিলা স্কুলের সামনে থেকে এই মোটরসাইকেল র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম