জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, ২৩:৪৯আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২৩:৪৯

জমি নিয়ে বিরোধের জের ধরে বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে রেহেনা বেগম (৪১) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ হামলায় নিহতের মা নূরজাহান (৭০) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) বিকেলে নিহতের ঘরের সামনেই প্রতিবেশী রহিম মাস্টারের ছেলে তামিম মা-মেয়েকে এলোপাতাড়ি কোপায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি বাসিন্দা মৃত রহিম মাস্টার এবং মৃত আব্দুল মন্নানের ওয়ারিশদের মধ্যে একটি জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। রবিবার বিকেলে ওই বিরোধপূর্ণ জমির সীমানা প্রাচীর অতিক্রম করলে রহিম মাস্টারের ছেলে তামিম প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার হুমকি দেয়।

হুমকি উপেক্ষা করে রেহেনা সেই জমিটি অতিক্রম করলে তার ওপর চড়াও হয় তামিম। এসময় রেহেনার সঙ্গে মা নূরজাহান বেগম একত্রিত হয়ে প্রতিবাদ জানালে সে ক্ষুব্ধ হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে এলোপাতাড়ি কোপায় তামিম। তারা দুইজন মাটিতে লুটিয়ে পড়লে তামিম সটকে পড়ে।

স্বজনরা মা ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন এবং নূরজাহান বেগমকে শের ই বাংলা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, রেহেনা বেগমের মরদেহ ময়না তদন্তের জন্য থানায় এনে রাখা হয়েছে। নূরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে। হামলাকারী তামিমকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী